Study

🔒

লগইন প্রয়োজন

আপনার পার্সোনাল স্টাডি প্ল্যানার এক্সেস করতে দয়া করে লগইন করুন।

লগইন করুন
মেধাবীয়ান ইউজার ম্যানুয়াল

🎓 মেধাবীয়ান স্টাডি প্ল্যানার গাইড

“পরিকল্পনা যার, সাফল্য তার। চলো, তোমার পড়ার জগতটা একটু গুছিয়ে নেই।”

১. লাইব্রেরি সাজানো (শুরুটা এখান থেকেই)

প্ল্যানারটি ফাঁকা দেখে ঘাবড়াবে না। সবার আগে তোমাকে তোমার সিলেবাসের বইগুলো যুক্ত করতে হবে। পেজের একদম নিচে Library Manager সেকশনে যাও।

  • ধাপ ১ (বই): 📕 বই ট্যাবে থাকাবস্থায় বইয়ের নাম লেখো এবং Add বাটনে চাপ দাও। (ব্যাস! সেভ হয়ে গেল)।
  • ধাপ ২ (চ্যাপ্টার): এবার 📑 চ্যাপ্টার ট্যাবে ক্লিক করো। ড্রপডাউন থেকে মাত্র যে বইটা বানালে সেটা সিলেক্ট করো, চ্যাপ্টারের নাম লেখো এবং Add দাও।
  • ধাপ ৩ (টপিক): শেষে 📝 টপিক ট্যাবে যাও। বই আর চ্যাপ্টার সিলেক্ট করে টপিকের নাম লিখে এন্টার দাও।

💡 টিপস: কিবোর্ডের Enter বাটন চাপলেই সেভ হবে এবং পরেরটা লেখার জন্য বক্স রেডি হয়ে যাবে। মাউস ধরার দরকার নেই!

২. আজকের পড়ার রুটিন তৈরি (Import)

লাইব্রেরি তো সাজানো হলো, এবার আজকের পড়া ঠিক করা যাক।

  1. পেজের মাঝখানে থাকা বড় বাটন + Import from Library তে ক্লিক করো।
  2. একটি সুন্দর বক্স (Popup) আসবে। সেখানে তোমার সব বই সাজানো আছে।
  3. যে টপিকগুলো আজ পড়তে চাও, সেগুলোর পাশে টিক দাও (☑)।
  4. নিচে Add to Plan বাটনে ক্লিক করো।

দেখবে টপিকগুলো 📌 Planned কলামে কার্ড হয়ে চলে এসেছে। মানে যুদ্ধের প্রস্তুতি শেষ!

৩. কানবান বোর্ড (পড়ার টেবিল)

এখানেই আসল কাজ। কার্ডগুলোকে মুভ করিয়ে আমরা পড়া ট্র্যাক করব।

📌 Planned
(পড়তে হবে)
📖 Reading
(পড়ছি)
✅ Completed
(শেষ!)

  • পড়া শুরু করলে: কার্ডের বাটনে চাপ দাও। কার্ডটি লাফ দিয়ে Reading এ চলে যাবে।
  • পড়া শেষ হলে: আবার চাপ দাও। কার্ডটি Completed এ যাবে এবং সবুজ হয়ে যাবে।
  • ভুল হলে: যদি ভুলে চাপ পড়ে যায়, তবে (Back) বাটন চেপে আগের ধাপে ফেরত আনা যাবে।

৪. প্রোগ্রেস ট্র্যাকিং (স্কোরবোর্ড)

তুমি কতটুকু আগালে সেটা দেখার জন্য পেজের একদম উপরে তাকাও।

  • গোল চাকা (Global Progress): এটি তোমার জীবনের সম্পূর্ণ সিলেবাসের হিসাব। তুমি লাইব্রেরিতে বা প্ল্যানারে যত টপিক শেষ করবে, এই চাকা তত পূর্ণ হবে।
  • ডেইলি প্রগ্রেস: ক্যালেন্ডারের নিচে একটি লম্বা বার আছে। এটি শুধু আজকের দিনের হিসাব দেখাবে।

⚠️ মনে রেখো: একবার পড়া টপিক যদি রিভিশনের জন্য আনো, তবে গ্লোবাল প্রগ্রেস কমবে না। কারণ ওটা তো তোমার আগেই শেখা আছে!

৫. টাইম মেশিন (তারিখ পরিবর্তন)

< 12 Dec 2025 📅 >

তুমি ক্যালেন্ডার ব্যবহার করে অতীত বা ভবিষ্যতে যেতে পারো।

  • অতীত: পেছনের তারিখে গেলে তুমি শুধু দেখতে পারবে কী কী পড়েছিলে। এডিট করতে পারবে না।
  • ভবিষ্যৎ: আগামীকালের জন্য এখনই প্ল্যান সাজিয়ে রাখতে পারো। তবে ফিউচারের কাজ আজই ‘কমপ্লিট’ করা যাবে না।

শুভকামনা!

তোমার স্বপ্ন পূরণের যাত্রায় মেধাবীয়ান সবসময় পাশে আছে।
পড়ালেখা হোক আনন্দের! ❤️

Scroll to Top